কাস্ট আয়রন, সহজ ভাষায়।
কোন প্যান কীভাবে কাজ করে, সিজনিং আসলে কী, আর কেন আঁচ সামলানো জরুরি—প্রথম COAL কেনার আগে দরকারি ধারণাগুলো এক জায়গায়।
সব গাইড দেখুন ↗ভারী লোহা। ধীরে গরম। সময় নিয়ে রান্না।
কাস্ট আয়রন তাপ ধরে রাখে। তাই খাবার দেওয়ার পরও প্যান গরম থাকতে পারে, আবার চুলা কমিয়ে দিলেই সঙ্গে সঙ্গে ঠান্ডা হয় না। ধীরে প্রিহিট করা এবং প্রয়োজনমতো আঁচ কমানো শেখার অংশ।
ফাঁকা প্যান দীর্ঘক্ষণ সর্বোচ্চ আঁচে রাখবেন না। প্যানের আকারের সঙ্গে বার্নার মিলিয়ে কম থেকে মাঝারি আঁচে শুরু করুন। নির্দিষ্ট পণ্যের নির্দেশনা এবং আপনার চুলার নির্দেশিকা অনুসরণ করুন।
সিজনিং কোনো রং নয়।
পাতলা তেল তাপে প্যানের গায়ে একটি আবরণ তৈরি করে—এটিই সিজনিং। ব্যবহার ও যত্নের সঙ্গে এই পৃষ্ঠ বদলায়। নতুন প্যানের রং একেবারে সমান না-ও হতে পারে।
সিজনিংকে স্থায়ী ননস্টিকের প্রতিশ্রুতি হিসেবে ধরবেন না। ডিম বা মাছের মতো খাবারে আঁচ, তেল এবং উল্টে দেওয়ার সময়—সবই প্রভাব ফেলে। খাবার আটকে গেলে জোরে টেনে না তুলে একটু সময় দিন।
কাজ অনুযায়ী আকৃতি।
ফ্রাইপ্যানের খোলা পৃষ্ঠ ভাজা ও সিয়ারে কাজে আসে। গভীর কড়াইয়ে নাড়াচাড়া ও ঝোলের জায়গা থাকে। সমতল তাওয়া রুটি বা পরোটার জন্য দেখুন। গ্রিল প্যানে উঁচু রিজ থাকে; সেটির তল ফ্ল্যাট তাওয়ার মতো নয়।
পিঠার ক্যাভিটি তাওয়া, ডাচ ওভেন বা কম্বোর কাজ আলাদা। শুধু ছবিতে পছন্দ হওয়া যথেষ্ট নয়—পণ্যের স্পেসিফিকেশন, মাপ এবং অন্তর্ভুক্ত অংশ দেখুন।
সব চুলা, সব প্যান—এক নিয়ম নয়।
ইন্ডাকশনে বেসের সমতলতা, কার্যকর ব্যাস এবং চুলার শনাক্ত করার সীমা গুরুত্বপূর্ণ। পণ্যের নামে ইন্ডাকশন থাকলেও আপনার নির্দিষ্ট কুকটপের সঙ্গে মাপ মিলিয়ে নিন।
গ্লাসের ওপর ভারী প্যান টেনে সরাবেন না। গোল বেসের কড়াইয়ের জন্য নিরাপদ সাপোর্ট লাগে। ওভেনে ব্যবহার করতে চাইলে প্যান, ঢাকনা ও নবের আলাদা তাপসীমা যাচাই করুন।
কী আশা করবেন, কী জেনে নেবেন।
প্রতিদিনের যত্ন লাগবে: ধোয়া, পুরো শুকানো এবং অল্প তেল। পানিতে ভিজিয়ে রাখা বা ভেজা অবস্থায় ঢেকে সংরক্ষণ করলে মরিচা হতে পারে। খাবার রান্না হয়ে গেলে অন্য পাত্রে তুলে রাখুন।
উপাদান, সিজনিং তেল, আনুমানিক ওজন ও ঢাকনা সম্পর্কে পণ্যের তালিকাভুক্ত তথ্য দেখুন। কোনো তথ্য না থাকলে টিমকে জিজ্ঞেস করুন; ছবি দেখে অনুমান করে সিদ্ধান্ত নেবেন না।
একটু বুঝে, নিজের COAL।
চুলার ধরন, রান্নার অভ্যাস অথবা পাত্রের মাপ নিয়ে প্রশ্ন থাকলে বাংলায় কথা বলুন।