১ / রান্নার ধরন
ভাজা, সেঁকা, ঝোল বা ধীরে রান্না—কোন কাজে ব্যবহার করবেন ঠিক করুন। চওড়া সমতল প্যান ও গভীর কড়াইয়ের সুবিধা আলাদা।
ছবি ভালো লাগলেই নয়। রান্নাঘরে মানায় কি না, সেটিও দেখুন।
সব কুকওয়্যার দেখুন ↗পণ্যের বিবরণ, আসল ছবি ও স্পেসিফিকেশন একসঙ্গে দেখলে নিজের জন্য উপযুক্ত পছন্দ করতে সুবিধা হয়।
ভাজা, সেঁকা, ঝোল বা ধীরে রান্না—কোন কাজে ব্যবহার করবেন ঠিক করুন। চওড়া সমতল প্যান ও গভীর কড়াইয়ের সুবিধা আলাদা।
উপরের রিমের ব্যাস আর রান্নার সমতল জায়গা এক নয়। চুলায় প্যান রাখলে হাতল পাশের বার্নারে বাধা দিচ্ছে কি না দেখুন।
ইন্ডাকশন বা গ্লাস চুলায় উপযুক্ত সমতল বেস দরকার। ভারী পাত্র টেনে সরাবেন না। গোল কড়াইয়ের জন্য স্থিতিশীল সাপোর্ট নিশ্চিত করুন।
প্যান খালি অবস্থায় এবং খাবারসহ ব্যবহার কল্পনা করুন। ধোয়ার সময় ও টেবিলে নেওয়ার সময়ও গ্রিপ সুবিধাজনক হওয়া দরকার।
প্যান, ঢাকনা বা কম্বোর অংশগুলো আলাদা করে দেখুন। অ্যাড-অনের দাম ও প্যানের সঙ্গে ঢাকনার মিল নিশ্চিত করুন।
মডেলের নাম, কোন চুলা ব্যবহার করেন এবং কী রান্না করবেন—এই তিনটি তথ্য COAL টিমকে দিন। বাংলায় কথা বলে পছন্দ মিলিয়ে নিতে পারেন।
পণ্যের নির্দিষ্ট বেস ও মাপ দেখুন। সমতল বেসের উপযুক্ত পাত্র দরকার; গোল বেসের কড়াই একইভাবে ব্যবহার করা যায় না। আপনার চুলার মডেল ও পণ্যের নাম দিয়ে টিমের সঙ্গে নিশ্চিত করুন।
কাস্ট আয়রন তুলনামূলক ভারী। খাবারসহ প্যান ওঠানো, ধোয়া ও রাখা কতটা সুবিধাজনক হবে ভাবুন। দুই হাতলের প্যান ধরতে সুবিধা দিতে পারে, তবে গরম হাতল ধরতে মিট বা শুকনা মোটা কাপড় দরকার।
পণ্যের বিবরণে যা অন্তর্ভুক্ত আছে সেটিই পাবেন। ঢাকনা আলাদা হলে তার দাম আলাদা দেখানো হয়। কম্বো বা ঢাকনাসহ পণ্য অর্ডারের আগে তালিকা ও মাপ মিলিয়ে নিন।
ডেলিভারির ঠিকানা, বর্তমান স্টক, চার্জ ও সম্ভাব্য সময় COAL টিমের সঙ্গে নিশ্চিত করুন। নির্দিষ্ট দিনে দরকার হলে অর্ডারের আগেই জানিয়ে দিন।
হালকা উপরিভাগের মরিচা পরিষ্কার করে শুকিয়ে আবার তেল দিয়ে সিজনিং করা যায়। গভীর ক্ষয় বা ফাটল থাকলে ব্যবহার চালিয়ে যাওয়ার আগে টিমের পরামর্শ নিন।
আগে নিজের সবচেয়ে বেশি রান্না করা খাবারটি ভাবুন। ডিম ও মাছ ভাজার জন্য ফ্রাইপ্যান, রুটি-পরোটার জন্য সমতল তাওয়া, আর ভুনা-তরকারির জন্য উপযুক্ত গভীরতার কড়াই দেখুন। চুলা, মাপ ও ওজন একসঙ্গে মিলিয়ে বেছে নিন।